বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমবিশ্বচীনের অর্থনৈতিক সংস্কারের প্রধান কারিগর সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই

চীনের অর্থনৈতিক সংস্কারের প্রধান কারিগর সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই

favicon
ভোরের আলো ডেস্ক:
চীনের অর্থনৈতিক সংস্কারের প্রধান কারিগর সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই

চীনের বিশ্ব অর্থনীতির সঙ্গে উন্মুক্ততা বাড়ানো এবং ব্যাপক অর্থনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৭ বছর।


তীক্ষ্ণভাষী ও সংস্কারপন্থী অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ঝু রংজি ১৯৯০-এর দশকে চীনের রাষ্ট্রীয় শিল্প খাতে বড় ধরনের পরিবর্তন আনেন। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ ও লাভজনক করতে তার নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ চীনের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দ্রুতগতির অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন। এসব পদক্ষেপের কারণে কমিউনিস্ট পার্টির রক্ষণশীল অংশ ও রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। সংস্কারের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারালেও দীর্ঘমেয়াদে চীনের অর্থনীতিকে আরও গতিশীল করতে এসব পদক্ষেপ সহায়ক হয়।


ঝু রংজির নেতৃত্বের অন্যতম বড় অর্জন ছিল চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) যোগদানের পথ সুগম করা। এর মাধ্যমে বিশ্ব অর্থনীতির সঙ্গে চীনের সংযোগ আরও গভীর হয় এবং দেশটির বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়।


পরবর্তী সময়ে চীন দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে এবং ২০১০ সালে জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়।