ক্যারোলিন লেভিটের পদত্যাগ, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হিসেবেই থাকছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট চলতি আগস্টের শেষেই হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়ছেন। ২৮ বছর বয়সী লেভিট জানিয়েছেন, দুই সন্তান ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
২০২৫ সালে প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার মাধ্যমে হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হন লেভিট। গত মে মাসে তিনি দ্বিতীয় সন্তানের মা হন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেভিটকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবে প্রশংসা করেছেন। দায়িত্ব ছাড়ার পরও তিনি ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তবে লেভিটের স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।