হরমুজে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের
### শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের সামরিক বাহিনী। তেহরান বলেছে, ইরানের অনুমতি ও তত্ত্বাবধান ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকারের নিরাপদে চলাচল সম্ভব নয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র দাবি করেন, হরমুজ প্রণালি এখনো ইরানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছিলেন। ইরান ওই বক্তব্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবির কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।