রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমবিশ্বকরোনার পর নতুন আতঙ্ক ইবোলা, প্রাণী থেকেও ছড়ানোর শঙ্কা

করোনার পর নতুন আতঙ্ক ইবোলা, প্রাণী থেকেও ছড়ানোর শঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
করোনার পর নতুন আতঙ্ক ইবোলা, প্রাণী থেকেও ছড়ানোর শঙ্কা

করোনাভাইরাস মহামারির পর নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইবোলা ভাইরাসের সংক্রমণ। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইবোলার নতুন ভ্যারিয়েন্টের বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


কঙ্গো ও উগান্ডায় সাম্প্রতিক সময়ে ইবোলার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এরই মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।


আন্তর্জাতিক সাময়িকী ‘নেচার মেডিসিন’-এর এক প্রতিবেদনে ইবোলা সংক্রমণ নিয়ে আরও সতর্কতার কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ থেকে মানুষে সংক্রমণের পাশাপাশি প্রাণীদেহ থেকেও ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


ফেব্রুয়ারি থেকে কঙ্গোতে ইবোলার নতুন ভ্যারিয়েন্ট ‘বুন্ডিবুজিও স্ট্রেন’ ছড়িয়ে পড়ার তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে। নতুন এই ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য কর্তৃপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।


ইবোলার সংক্রমণ ও এর বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় আফ্রিকার আক্রান্ত অঞ্চলগুলোতে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।