সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণাই ইরানের কাছে সামরিক পরাজয়ের প্রমাণ

ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণাই ইরানের কাছে সামরিক পরাজয়ের প্রমাণ

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণাই ইরানের কাছে সামরিক পরাজয়ের প্রমাণ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দেশটির সামরিক পরাজয়েরই প্রমাণ বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র সারদার মোহেবি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।


মোহেবি বলেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর মার্কিন সিদ্ধান্ত সামরিক ক্ষেত্রে ব্যর্থতার একটি ‘নীরব স্বীকারোক্তি’। তার ভাষায়, সামরিক ক্ষেত্রে জয়ী হলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শুরু করার প্রয়োজন হতো না।


তিনি বলেন, ইরানের জন্য অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা নতুন কোনো বিষয় নয়। গত ৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে।


আইআরজিসির এই মুখপাত্রের দাবি, ইরানের বিরুদ্ধে নতুন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার চেয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান লক্ষ্য মানুষের মধ্যে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করা এবং জনমতকে প্রভাবিত করা।


মোহেবি আরও বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপ মোকাবিলায় ইরানের প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা পরিকল্পনা রয়েছে। এর মধ্যে অর্থনৈতিক যুদ্ধের প্রভাব কমানোর পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্ক আরও জোরদারের উদ্যোগও রয়েছে।