মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বনেভাডায় ভয়াবহ দাবানল, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ৪২ হাজার মানুষ

নেভাডায় ভয়াবহ দাবানল, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ৪২ হাজার মানুষ

favicon
ভোরের আলো ডেস্ক:
নেভাডায় ভয়াবহ দাবানল, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ৪২ হাজার মানুষ

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্য। আগুনে ইতোমধ্যে প্রায় ১৩ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। গত শনিবার থেকে রেনো শহরের উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল।


দাবানলের ঝুঁকি বিবেচনায় অন্তত ৪২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আরও প্রায় ৪৫ হাজার মানুষকে যেকোনো সময় এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।


আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিপুলসংখ্যক সদস্য কাজ করছেন। আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ও অগ্নিনির্বাপণকারী রাসায়নিক ছিটানো হচ্ছে।


ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন।


এদিকে দাবানল লাগার পেছনে মানুষের সম্পৃক্ততা থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


দাবানল নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।