বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমবিশ্বসন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল যুক্তরাষ্ট্র

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল যুক্তরাষ্ট্র

favicon
ভোরের আলো ডেস্ক:
সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল যুক্তরাষ্ট্র

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর আনাদুলু এজেন্সির।


মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের (ওএফএসি) তথ্য অনুযায়ী, সন্ত্রাসী তালিকাভুক্ত সরকারগুলোর ওপর নিষেধাজ্ঞা বিধিমালার আওতায় এখন আর সিরিয়া নেই। এর ফলে সিরিয়ার ওপর এ সংক্রান্ত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে।


একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষভাবে ঘোষিত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হায়াত তাহরির আল-শামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেওয়া স্বীকৃতিও প্রত্যাহার করা হয়েছে।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড থেকে সিরিয়াকে সম্পূর্ণভাবে দূরে রাখার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। সিরিয়ার নতুন সরকার আইএসআইএস (দায়েশ), আল-কায়েদা, হিজবুল্লাহ এবং ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।


তিনি আরও বলেন, সিরিয়া গত নভেম্বরে আনুষ্ঠানিকভাবে আইএসআইএসকে পরাজিত করার বৈশ্বিক জোটে যোগ দিয়েছে।


রুবিওর মতে, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়ার ফলে দেশটিতে বেসরকারি খাতের বিনিয়োগের ক্ষেত্রে থাকা শেষ বড় বাধাগুলোও দূর হবে। এর ফলে সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বৈশ্বিক অর্থনীতিতে দেশটির পুনঃএকত্রীকরণ সহজতর হবে।