বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমবিশ্বইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন: মার্কিন সিনেটর

ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন: মার্কিন সিনেটর

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন: মার্কিন সিনেটর

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে অভিযোগ করেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন।


কংগ্রেসের জয়েন্ট ইকোনমিক কমিটির ডেমোক্র্যাট সদস্যদের একটি প্রতিবেদনের বরাতে তিনি এ অভিযোগ করেন।


প্রতিবেদনটিতে বলা হয়েছে, ট্রাম্পের মালিকানাধীন তেল ও গ্যাস খাতের সম্পদের মূল্য চলতি বছরে সর্বোচ্চ ১ কোটি ৫৫ লাখ ডলার পর্যন্ত বেড়ে থাকতে পারে।


মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট সিনেটর ভ্যান হোলেন বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে শুরু করা একটি যুদ্ধ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন।


ট্রাম্প ক্ষমতায় ফেরার পর হোয়াইট হাউসকে ‘অর্থের বিনিময়ে সুবিধা পাওয়ার ক্যাসিনো’ হিসেবে ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন ভ্যান হোলেন। তার দাবি, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ব্যক্তিগতভাবে ১০০ কোটি ডলারের বেশি আয় করেছেন।


ভ্যান হোলেন আরও বলেন, একটি ‘অর্থহীন যুদ্ধ’ থেকে ট্রাম্প বিপুলভাবে লাভবান হচ্ছেন।