বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: রিজভী

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: রিজভী

ভারতের আয়োজনে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


তিনি বলেন, ‘তারেক রহমান স্বাধীন দেশের প্রধানমন্ত্রী। তিনি গিয়ে সাইডলাইনে বসবেন, এটা হতে পারে না। সেখানে না গিয়ে তিনি দেশের গৌরব বাড়িয়েছেন। সার্বভৌমত্বের শক্তি প্রদর্শন করেছেন।’


বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘আপনার দেশের এক মুখ্যমন্ত্রী বলেছেন, আপনাদের লোক হাদিকে হত্যা করেছে। আপনারা কি বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করেন না? সামনাসামনি আপনারা মধুর কথা বলেন, ভেতরে ভেতরে চক্রান্তের জাল বুনেন।’


দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা অভিযোগ করেন, কেউ কেউ বাংলাদেশকে ১৯৭১ সালের আগের অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘মধুর ক্যান্টিনকে ইশারাত মঞ্জিল বানাবেন, এটা ঠিক নয়। এটা তিরিশ লাখ শহীদের অপমান।’


রিজভী আরও বলেন, ১৭ বছরের অরাজকতার পর দেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তারেক রহমান কাজ করছেন।