বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিমাগুরার মতো নির্বাচন করে বিরোধীদের বর্জনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

মাগুরার মতো নির্বাচন করে বিরোধীদের বর্জনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

favicon
ভোরের আলো ডেস্ক:
মাগুরার মতো নির্বাচন করে বিরোধীদের বর্জনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

মাগুরার নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে সরকার বিরোধী দলগুলোকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


বুধবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে না। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে সরকার নিজেদের দলের লোকজনকে বসিয়েছে বলেও দাবি করেন তিনি।


সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আটটি দাবি তুলে ধরেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করার কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।


তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপদ পরিবেশ এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করারও দাবি জানান তিনি।


নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার পরিবেশ তৈরির আহ্বান জানান গোলাম পরওয়ার।


তার বক্তব্য অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করাই এখন গুরুত্বপূর্ণ।