শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশগাটিয়ারভিটা সীমান্তে বিএসএফের পুশ-ইন, বিজিবির জিম্মায় ২০ জন

গাটিয়ারভিটা সীমান্তে বিএসএফের পুশ-ইন, বিজিবির জিম্মায় ২০ জন

favicon
ভোরের আলো ডেস্ক:
গাটিয়ারভিটা সীমান্তে বিএসএফের পুশ-ইন, বিজিবির জিম্মায় ২০ জন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে নারী-শিশুসহ ২০ জনকে। বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে বিএসএফ ও ভারতীয় পুলিশের সহায়তায় সীমান্তের কাঁটাতারের গেট খুলে এই পুশ-ইন করা হয়। বিজিবি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পুশ-ইন করা ব্যক্তিদের মধ্যে রয়েছে ৭ শিশু, ১১ জন নারী ও ২ জন পুরুষ। স্থানীয় বিজিবি সদস্যরা তাদের আটক করে পাটগ্রাম থানায় হস্তান্তর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, গাটিয়ারভিটা সীমান্ত অতিক্রম করে ওই ২০ জন বাংলাদেশে প্রবেশ করেন এবং হেঁটে পাটগ্রামের দিকে রওনা হন। নতুন বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ভারত থেকে আসার কথা স্বীকার করেন। তখন কয়েকজন পালিয়ে গেলেও বাকি ২০ জনকে বিজিবি আটক করে থানায় নিয়ে যায়।

এছাড়াও, আটক ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে স্থানীয়রা দাবি করছেন—এই ঘটনায় আরও বেশ কয়েকজন ভারতীয়কে পুশ-ইন করা হয়েছে, যারা এখনো ধরা পড়েনি। বিষয়টি নিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।